সর্বশেষ

যে কাজ করতে চেয়েও পারছেন না আলিয়া

  • 9:52 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে বেশ সরব আলিয়া ভাট। এরপরও এ অভিনেত্রীর নাকি মাঝে মধ্যেই মনে হয়, তিনি আর সামাজিক মাধ্যম ব্যবহার করবেন না। কিন্তু বারবার এমন ভাবনার পরও কেন তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করা থেকে সরে আসতে পারছেন না? তা নিয়েই এবার মুখ খুললেন আলিয়া।

এস্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ‘ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত, যে কেবল অভিনয় করে। আমি বারবার কথা বলতে পারি না। আমি জানি এটা শুরু থেকেই যারা আপনার পাশে থেকেছেন, তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি সেটা করতে পারছি না।’

আলিয়া আরও বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন ধরে রাখার কথা বলতে গেলে, ব্যক্তিগত জীবন এখনো খুবই ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহার ছবি দিয়ে ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।’

এছাড়া মা হওয়ার পর জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন আলিয়া।  এতে তার মানসিকতারও অনেক পরিবর্তন হয়েছে। এর আগে ২০২২ সালে রণবীর-আলিয়ার সংসারে কন্যাসন্তান রাহার জন্ম হয়।

কাজের ক্ষেত্রে, আলিয়াকে কিছুদিন পর ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের দুটি ছবিতে দেখা যাবে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’তে আলিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় নায়িকাকে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au