সর্বশেষ

মেলানিয়াকে নিয়ে জিমি কিমেলের রসিকতা

  • 9:07 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের নতুন তথ্যচিত্র নিয়ে ফক্স নিউজের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় মার্কিন টক-শো সঞ্চালক জিমি কিমেল। তিনি রসিকতা করে বলেছেন, যদি মেলানিয়ার এই তথ্যচিত্র অস্কারের জন্য মনোনীত হয়, তবে ২০২৭ সালের অস্কার অনুষ্ঠান তিনি নিজেই উপস্থাপনা করবেন—তাকে কেউ আমন্ত্রণ জানাক বা না জানাক।

গত ২ ফেব্রুয়ারি নিজের জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ’-এ মনোলগ দেওয়ার সময় কিমেল এই ঘোষণা দেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে মেলানিয়া ট্রাম্পের জীবন ও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ঠিক আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর ফক্স নিউজের উপস্থাপক কেইলি ম্যাকানি দাবি করেন, এই তথ্যচিত্রের অস্কার মনোনয়ন পাওয়া উচিত। তিনি আরও বলেন, মেলানিয়া যদি অস্কারে যান, তবে তিনিই হবেন সেরা পোশাকধারী নারী।

এই মন্তব্যের রেশ ধরেই কিমেল দর্শকদের হাসিতে ভাসিয়ে বলেন, কথাগুলো লিখে রাখুন, যদি ‘মেলানিয়া’ অস্কার মনোনয়ন পায়, তবে আমিই সেই শো হোস্ট করব। তারা আমাকে বলুক বা না বলুক, আমি সেখানে উপস্থাপনা করার জন্য জেদ ধরব।

জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের বৈরিতা নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালের অস্কার চলাকালীন কিমেল মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের একটি ট্রুথ সোশ্যাল পোস্ট পড়ে শুনিয়েছিলেন, যেখানে ট্রাম্প কিমেলকে ‘অস্কারের ইতিহাসের সবচেয়ে খারাপ উপস্থাপক’ বলে কটাক্ষ করেছিলেন। জবাবে কিমেল বলেছিলেন, ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, অস্কার দেখার জন্য। আমি অবাক হচ্ছি যে আপনি এখনো জেগে আছেন—আপনার কি এখন জেলে থাকার সময় নয়?

কিমেল এই তথ্যচিত্রটিকে অ্যামাজনের পক্ষ থেকে দেওয়া একটি ‘৭৫ মিলিয়ন ডলারের ঘুষ’ হিসেবে অভিহিত করেছেন। বক্স অফিসে সিনেমাটির ৭ মিলিয়ন ডলার আয়কে বিদ্রূপ করে তিনি বলেন, গত ১০ বছরের মধ্যে এটি কোনো মিউজিক্যাল নয় এমন ভ্যানিটি প্রজেক্ট বা করপোরেট ঘুষের তালিকায় সেরা ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।

রোটেন টমেটো রেটিংয়ের প্রসঙ্গ টেনে কিমেল বলেন, সেখানে সিনেমাটির স্কোর মাত্র ৭%, কিন্তু ফক্স নিউজে এটি ১০০% নম্বর পেয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে শেষবার অস্কার উপস্থাপনা করেছিলেন কিমেল। গত বছর এবং আগামী মার্চে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের অস্কার আসরের দায়িত্ব সামলাচ্ছেন আরেক জনপ্রিয় সঞ্চালক কোনান ও’ব্রায়েন। এখন দেখার বিষয়, ২০২৭ সালে মেলানিয়ার অস্কার ভাগ্য কিমেলকে সত্যিই মঞ্চে ফেরায় কি না।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au