সর্বশেষ

পাঁচ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া

  • 9:40 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- ২০২০ সালের ১৪ জুন একটি দুঃসংবাদ বলিউডসহ পুরো ভারতীয় ইন্ডাস্ট্রিকে স্থবির করে দিয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনা হতবাক করে দিয়েছিল সবাইকে। সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। সুশান্তের মৃত্যুর পর মামলা হয় রিয়ার নামে, গ্রেপ্তার করা হয় তাঁকে, জেলেও কাটাতে হয়। যার জেরে বলিউডে তাঁর কাজ কমতে থাকে।

একটা সময় কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল রিয়ার। জেল থেকে ছাড়া পেয়ে অভিনেত্রী ব্যবসা শুরু করেন, বিভিন্ন পডকাস্ট উপস্থাপনা করেছেন, এমটিভি রোডিজ নামে একটি রিয়েলিটি শোতেও হাজির হন। তবে বড় পর্দা ও ওটিটি থেকে একেবারেই দূরে ছিলেন। বলা চলে, সুযোগ পাচ্ছিলেন না তিনি। সবশেষ ২০২১ সালে ‘চেহরে’ সিনেমায় দেখা গিয়েছিল রিয়াকে, যার শুটিং হয়েছিল সুশান্তের মৃত্যুর আগেই। অবশেষে পাঁচ বছর পর আবার অভিনয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। নেটফ্লিক্সের নতুন সিরিজে দেখা যাবে তাঁকে।

গত মঙ্গলবার এ বছরের কনটেন্টের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স। ‘নেক্সট অন নেটফ্লিক্স’ নামে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একাধিক সিনেমা-সিরিজের নাম ঘোষণা করা হয়। সেখানে হাজির ছিলেন রিয়া। অনুষ্ঠানে জানানো হয়, ‘ফ্যামিলি বিজনেস’ নামের একটি সিরিজে অভিনয় করবেন রিয়া। এতে তাঁর সহশিল্পী অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়া, রাইমা সেন প্রমুখ। প্রযোজনায় বিক্রমাদিত্য মোতওয়ানে ও হানসাল মেহতা। মুক্তি পাবে এ বছরের শেষ দিকে।

ফ্যামিলি বিজনেস সিরিজের প্রায় দুই মিনিটের ফার্স্ট লুক টিজার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, পারিবারিক ব্যবসা নিয়ে নতুন ও পুরোনো প্রজন্মের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরস্পরের বিরুদ্ধে চক্রান্তে জড়িয়ে পড়ে তারা। ভেঙে পড়ে পারিবারিক বন্ধন। ফ্যামিলি বিজনেস সিরিজে বিজয় ভার্মার স্ত্রীর চরিত্রে দেখা যাবে রিয়াকে। ষড়যন্ত্রের খেলায় এ চরিত্রটিকেও বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে টিজারে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au