সর্বশেষ

হলিউডের ধনী তারকাদের শীর্ষে কেন ব্র্যাড পিট?

  • 2:13 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ব্র্যাড পিট।  দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে ধরে রেখেছেন। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক এই তারকা কেবল অভিনয়ের মাধ্যমেই এত সম্পদের পাহাড় গড়েননি। তার বর্তমান অবস্থার পেছনে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

ব্র্যাড পিট ১৯৯০-এর দশক থেকে হলিউডে সক্রিয় আছেন। তখন থেকে শুধুমাত্র অভিনয় দক্ষতা ও দর্শকপ্রিয়তার মাধ্যমেই নয়, ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত ও ব্যবসায় বিনিয়োগের মাধ্যমেও উল্লেখযোগ্য সাফল্য পান ‘ফিউরি’খ্যাত এই তারকা।

পিট ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন এবং তার পারিশ্রমিকের পরিমাণও বেশ মোটা অঙ্কের। জানা যায়, সাম্প্রতিক কিছু সিনেমায় এ অভিনেতা ৩০ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন।  এর মধ্যে অ্যাপেল টিভির ‘এফ১’ ও ‘উলফ্স’ ছবিগুলো অন্যতম।

পরিচালনা ও প্রযোজনা ব্যবসা 

ব্র্যাড পিট ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যা বেশকিছু বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছে।  ২০২২ সালে তিনি এই কোম্পানির ৬০ ভাগ মালিকানা একটি বড় ফরাসি মিডিয়া গ্রুপের কাছে বিক্রি করে দেন, যা তার সম্পদ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখে।

রিয়েল এস্টেট ও বিনিয়োগ 

ব্যক্তিগত সম্পত্তি ও বিনিয়োগেও পিট উল্লেখযোগ্য আয় করেছেন। তার সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন দেশে অবস্থিত বিলাসবহুল বাড়ি ও স্থাপনা, যার মূল্য কোটি ডলারের ওপর বলে বিভিন্ন সূত্রে জানা যায়। মূলত ক্যারিয়ার ভিত্তিক সফলতার কারণেই ব্র্যাড পিট আজকে হলিউডের অন্যতম সম্পদশালী ও বিচক্ষণ ব্যবসায়ী অভিনেতা হিসেবে বিবেচিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au