সর্বশেষ

বি-টাউনে আবারও চর্চায় আলিয়া ভাট

  • 8:50 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বি-টাউনে তিনি বরাবরই নিজের পোশাক এবং স্টাইল নিয়ে বেশ সচেতন থাকেন। তবে এবার নিজের পোশাকের মাধ্যমে শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট, সে সময় তার পরনের শার্টে লেখা শ্বশুরবাড়ির পদবি ‘কাপুর’ নজর কাড়ে ভক্তদের।

বলিউডে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়ে আলিয়ার ব্যস্ততা প্রচুর। তবে এত সব কাজের মাঝেও তিনি সংসার নিয়েও ব্যস্ত রয়েছেন। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের গর্বের কথা তিনি এর আগেও একাধিকবার প্রকাশ করেছেন। নিজের মা ও বোনের পাশাপাশি শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই পরিবারেই সমান গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বলিউডে দীর্ঘ আড়াই দশক ধরে বিভিন্ন পরিবারের দাপট থাকলেও কাপুর পরিবারকে অন্যতম প্রভাবশালী মনে করা হয়। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর থেকেই আলিয়া এই পরিবারের একজন সদস্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার কারণে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন আলিয়া ভাট।

এছাড়া বর্তমানে আলিয়া নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘আলফা’, ব্রক্ষ্মাস্ত্র পার্ট ২ এবং জি লে জারা সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এই শাখার আরও খবর

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেলো রাশিয়ান নৌযান

মেলবোর্ন, ২৮ এপ্রিল- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল নৌযান ‘নর্ড’। ঘটনাটি নতুন করে আন্তর্জাতিক নজর…

জঙ্গি ইস্যুতে সরকারের ভিন্ন সুর: নেই বললেন মন্ত্রী, ‘আছে’ স্বীকার উপদেষ্টা

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  দেশে জঙ্গি তৎপরতা আছে কি না-এই প্রশ্নে সরকারের ভেতরেই ভিন্নমত দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যেখানে দেশে জঙ্গি তৎপরতার অস্তিত্ব অস্বীকার করেছেন,…

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  রাজধানীর গুলশানে বসবাসকারী ভারতীয় নাগরিক শামীম সালিম কাসিম (৬৭)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন…

ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে আতঙ্কে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মেলবোর্ন, ২৮ এপ্রিল- যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্টে দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা…

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল

মেলবোর্ন, ২৮ এপ্রিল- জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা এবং তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগসহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল…

প্রিজনভ্যান দুর্ঘটনায় জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন আহত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- আদালতে নেওয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। এতে ভ্যানে থাকা আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au