শিক্ষা

এনটিআরসিএর ১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ

  • 2:48 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি-  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে পদে আবেদন করার যোগ্যতা রয়েছে, সেই পদের বাটন নির্বাচন করে আবেদন করতে হবে।

আবেদনপত্রে প্রার্থীকে সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং নিজ স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনপত্র পূরণের সময় কোন পদে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নির্ভুলভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি ও ছবি–স্বাক্ষর সংযুক্ত আবেদনপত্রের কপি পাবেন। ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি প্রদান বাধ্যতামূলক।

নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরের, সময় ১ ঘণ্টা। শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য বরাদ্দ থাকবে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ৮ নম্বরে।

এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে আলাদাভাবে অন্তত ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। অধিদপ্তরভেদে বিষয়ভিত্তিক অতিরিক্ত অংশ যুক্ত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় মোট শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ১৫০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় ৩ হাজার ১৩১টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএর এই নিয়োগ বিজ্ঞপ্তিকে সাম্প্রতিক সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের সবচেয়ে বড় নিয়োগ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au