সর্বশেষ

তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ইউটিউবার শমীক গ্রেপ্তার

  • 9:09 pm - February 08, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার

মেলবোর্ন ৮ ফেব্রুয়ারি- ভারতের কলকাতায় এক তরুণীকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগে শমীক অধিকারী নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় করা মামলায় অভিযুক্তকে ১০ দিনের পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ভারতের আলিপুর আদালতে শমীককে পেশ করা হলে সরকারি আইনজীবী জানান, অভিযুক্ত ইউটিউবার ওই তরুণীকে বাড়িতে বন্দি করে দিনের পর দিন অমানবিক নির্যাতন চালিয়েছেন। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হতো।

আইনজীবী আরও জানান, ভুক্তভোগীর সারা শরীরে একাধিক ক্ষতচিহ্ন এবং চোখের নিচে কালশিটে দাগ পাওয়া গেছে। এ ছাড়া বারবার ধর্ষণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

এদিকে শমীকের আইনজীবী আদালতে দাবি করেন, ওই তরুণীর সঙ্গে শমীকের বন্ধুত্বের সম্পর্ক ছিল। যদি কোনো শারীরিক সম্পর্ক হয়েও থাকে, তবে তা উভয়ের সম্মতিতেই হয়েছে। তবে তরুণীর শরীরে আঘাতের চিহ্ন থাকায় আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

গত ৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বেহালা থানায় শমীক অধিকারীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার শুনানি শেষে আদালত আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শমীককে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au