সর্বশেষ

অন্ধকার পেরিয়ে আলোতে, রিয়ার নতুন অধ্যায়

  • 3:53 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। জেল খেটেছেন ২৭ দিন, সয়েছেন তীব্র সামাজিক রোষানল। দীর্ঘ ৭ বছর কেউ তাকে কাজে নেয়নি। অবশেষে সব অন্ধকার কাটিয়ে মূলধারার অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী। পরিচালক হংসল মেহতার হাত ধরে ‘ফ্যামিলি বিজনেস’ ওয়েব সিরিজ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। রিয়া বলেন, অভিনয়ের স্বপ্নটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ। তিনি আরও জানান, হংসল মেহতা যখন তাকে প্রস্তাব দেন, তখন তিনি বলেছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু পরিচালকের উৎসাহেই তিনি ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পান।

কঠিন সময়ে পাশে থাকার জন্য বান্ধবী শিবানি দান্ডেকারের প্রতি কৃতজ্ঞতা জানান রিয়া। তিনি বলেন, শিবানি আমাকে সাপোর্ট করতে গিয়ে নিজের কাজ পর্যন্ত হারিয়েছে। আমি মানুষের সবচেয়ে খারাপ দিকটাও দেখেছি, আবার মানবতার সুন্দর রূপটাও দেখেছি।নেটফ্লিক্সে চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনিল কাপুর ও বিজয় বর্মা অভিনীত এই সিরিজটির।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au