১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার…
মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারীর বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে ব্যাখ্যা দিয়েছেন এনসিপির ডেপুটি চিফ অরগানাইজার ডা. মাহমুদা মিতু। তিনি দাবি করেছেন, ওই নারী হাদির আপন ফুফাতো বোন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. মিতু বলেন, নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যিনি শহীদ হাদির বোন পরিচয়ে বক্তব্য দিয়েছেন, তিনি প্রকৃতপক্ষে হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের মেয়ে। তার নাম শবনম খাদিজা।
ডা. মিতু বলেন, “আজকের জনসভায় শহীদ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে হাদির আপন ফুফাতো বোন। মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, হাদির বোন পরিচয় দিয়ে একজন অপরিচিত নারীকে বক্তব্য দেওয়ানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।”
তিনি শবনম খাদিজার পারিবারিক পরিচয় তুলে ধরে বলেন, তার বাবা মাওলানা আব্দুর রশিদ এবং মা হাসিনা বেগম। শবনম খাদিজার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শহীদ ওসমান হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর গ্রামে।
ডা. মিতু আরও জানান, জনসভাস্থলের কাছেই শবনম খাদিজার বাসা হওয়ায় তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিছু কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। সেই প্রেক্ষিতেই তাকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার ঢাকার একটি নির্বাচনী সমাবেশে শবনম খাদিজা নিজেকে শহীদ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়। ডা. মিতুর বক্তব্যের মাধ্যমে এই বিতর্কের ব্যাখ্যা এলেও বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au