অস্ট্রেলিয়া

বৈশ্বিক ব্র্যান্ড লক্ষ্য করে বাংলাদেশে অস্ট্রেলিয়ান মেরিনো উলের যাত্রা

  • 3:22 pm - February 11, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রিমিয়াম মেরিনো উল। সম্প্রতি এই উলকে দেশের শিল্পখাতে পরিচয় করিয়ে দিতে টেক্সটাইল খাতের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা একত্রিত হন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে তুলে ধরা হয়, কীভাবে বাংলাদেশের বিদ্যমান রেডিমেড গার্মেন্টস (আরএমজি) অবকাঠামো ব্যবহার করে অস্ট্রেলিয়ান উল প্রক্রিয়াজাত করা যায়। এতে বৈশ্বিক ব্র্যান্ডের জন্য উচ্চমূল্যের ও টেকসই পোশাক উৎপাদনের বাস্তব সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ছবি: সংগৃহীত

এই উদ্যোগের সূচনা হয় অস্ট্রেলিয়ান উল সেমিনারের মাধ্যমে। অস্ট্রেডের আয়োজনে দ্য উলমার্ক কোম্পানি ও মিশেল উলের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশের স্পিনিং, নিটিং, উইভিং ও গার্মেন্টস উৎপাদন খাতের ১৫০ জনের বেশি অংশীজন অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। তিনি বলেন, টেকসই ও উচ্চমূল্যের ফাইবার খাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অংশীদারত্ব ক্রমেই জোরদার হচ্ছে। দায়িত্বশীল উৎপাদন ও বেশি মুনাফাভিত্তিক পণ্য তৈরিতে উলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

ডিকিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালসের নেতৃত্বে আয়োজিত কারিগরি সেশনে উপস্থাপন করা হয় eqwools™ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে শতভাগ মেরিনো উল প্রচলিত কটন স্পিনিং সিস্টেমেই উৎপাদন করা সম্ভব। ফলে বড় ধরনের নতুন মূলধনী বিনিয়োগ ছাড়াই বাংলাদেশের মিলগুলো মেরিনো উল ব্যবহার করতে পারবে। এটি মূলধারার উৎপাদনে অস্ট্রেলিয়ান উল যুক্ত করার একটি কার্যকর পথ হিসেবে দেখা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে অস্ট্রেড ও অস্ট্রেলিয়ান হাইকমিশন একটি নেটওয়ার্কিং সংবর্ধনার আয়োজন করে। এতে অস্ট্রেলিয়ার উল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। সংবর্ধনায় প্রিমিয়াম অস্ট্রেলিয়ান মেরিনো উলের কাপড় ও পোশাক প্রদর্শন করা হয়, উলের বহুমুখিতা ও টেকসই বৈশিষ্ট্য তুলে ধরা হয় এবং সোর্সিং, প্রক্রিয়াজাতকরণ ও পণ্য উন্নয়ন নিয়ে লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক আলোচনা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় ‘উল স্টাডি রিপোর্ট বাংলাদেশ’, যেখানে উল ব্যবহারের বর্তমান চিত্র, সরবরাহ ধারা ও বাজার সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে।

এই আলোচনা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরীক্ষামূলক অর্ডার, ব্লেন্ড উন্নয়ন এবং টেকসই পণ্য লাইনে সহযোগিতা নিয়ে বেশ কয়েকটি বাস্তব আলোচনা শুরু হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানে উচ্চমূল্যের পণ্যের দিকে যেতে উৎপাদনে বৈচিত্র্য আনছে। এ প্রবণতা অস্ট্রেলিয়ার রপ্তানি বৈচিত্র্যকরণ অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ফলে অস্ট্রেলিয়ান মেরিনো উলের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার হিসেবে উঠে আসছে।

এই কর্মসূচির পর বাংলাদেশের একাধিক ক্রেতা কটন ও মানবসৃষ্ট ফাইবারের সঙ্গে অস্ট্রেলিয়ান মেরিনো উল মিশিয়ে রপ্তানিমুখী উৎপাদনের বিষয়টি বিবেচনা করছেন। পাশাপাশি উল প্রক্রিয়াজাতকরণ চেইনের বিভিন্ন ধাপে অস্ট্রেলিয়ান সরবরাহকারীদের সঙ্গে কাজ করে ব্যয় দক্ষতা ও পণ্যের মান উন্নয়নের আগ্রহও জানিয়েছেন অনেক উৎপাদক।

দীর্ঘমেয়াদে স্পিনার ও মিলগুলোর জন্য বিদ্যমান যন্ত্রপাতিতে অস্ট্রেলিয়ান উল ও উল-ব্লেন্ড সুতা পরীক্ষামূলক উৎপাদনের সুযোগ, গার্মেন্টস নির্মাতাদের জন্য উচ্চ মুনাফার নিটওয়্যার, স্যুটিং ও ক্যাজুয়াল পোশাক উন্নয়ন এবং অস্ট্রেলিয়ান রপ্তানিকারকদের জন্য দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াজাত ও উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ উদ্যোগের ধারাবাহিকতায় অস্ট্রেড দ্য উলমার্ক কোম্পানি, মিশেল উল ও অন্যান্য অস্ট্রেলিয়ান সরবরাহকারীদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। পরবর্তী পর্যায়ে কারিগরি ট্রায়াল, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ এবং বাংলাদেশের আরএমজি খাতের শক্তিকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান উৎপাদকদের জন্য মূল্য সৃষ্টির ওপর জোর দেওয়া হবে।

এ ছাড়া অস্ট্রেড ও দ্য উলমার্ক কোম্পানি বাংলাদেশ ডেনিম এক্সপোতেও অংশ নেয়। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ান উল শোকেসের উদ্বোধন করেন। এক্সপোতে অস্ট্রেলিয়ান উলের উপস্থিতি দেখিয়ে দেয়, মেরিনো উল শুধু একটি প্রিমিয়াম ফাইবার নয়, বরং বৈশ্বিক ক্রেতাদের বাড়তে থাকা টেকসই চাহিদা পূরণে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য একটি বাস্তব ও বাণিজ্যিকভাবে কার্যকর বিকল্প।

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au