পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ
জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…
মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরে গত দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মূল্যবান সামগ্রী লুট করার পাশাপাশি মন্দিরের বিভিন্ন অংশ ভাঙচুর করেছে।
স্থানীয় ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চোরের দল মন্দিরের প্রধান প্রবেশপথের (কেসি গেট) তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মন্দিরের ভেতরে থাকা প্রায় ১২ কেজি ওজনের একটি বিশালাকৃতির কাসার ঘণ্টা চুরি করে নিয়ে যায়।
লুটপাটের পাশাপাশি দুর্বৃত্তরা মন্দিরের পবিত্রতা নষ্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা মন্দিরের ভেতরে থাকা ত্রিশূল উপড়ে ফেলে এবং মেঝের টাইলস ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।
এ বিষয়ে স্থানীয় বেনু বালা রায় বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর ভগবানের অভিশাপ বর্ষিত হবে।
স্থানীয় যুবক আশীশ কুমার রায় মনে করেন ভোটের আগে আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয় নি।
খবর পেয়ে আজ দুপুরে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au