সর্বশেষ

পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন

  • 10:19 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ফেব্রুয়ারি-শেষদিকে এসে পিএসএলের নিলামে দল পেলেন বাংলাদেশের দুই তরুণ তারকা নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। তবে অবিক্রিতই থাকলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
রিশাদের পর পিএসএলে দল পেলেন নাহিদ ও ইমন

আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের ১১তম আসরের নিলাম। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। শুরুতেই ৩ কোটি পাকিস্তানি রুপিতে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছিল রাওয়ালপিন্ডি।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে।

অন্যদিকে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন দল পেয়েছেন একেবারে নিলামের শেষদিকে। ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাহিদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গত আসরেও তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে দল পেয়েছেন পারভেজ হোসেন ইমনও। তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ক্যারিয়ারে প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেলেন এ টাইগার ব্যাটার।

তবে এদিন দ্বিতীয়বার নিলামে তোলার পরও অবিক্রিত থাকলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখায়নি তাসকিন আহমেদকে নিয়েও।

নিলামের আগে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। চুক্তি অনুযায়ী তিনি পাবেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au