সর্বশেষ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

  • 10:40 am - February 12, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
ছবি: সংহৃহীত

মেলবোর্ন ১২ ফেব্রুয়ারি-যদি বাঁহাতি এই ব্যাটার সময়মতো সুস্থ না হন, তাহলে তার জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানোর সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট অভিষেককে তাড়াহুড়ো করে একাদশে ফেরানোর ব্যাপারে সতর্ক থাকবে।

তবে, ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল অবশ্য ভিন্ন পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ওয়াশিংটন সুন্দরকে ওপেনিংয়ে খেলানো যেতে পারে, কারণ সেখানে বাড়তি একজন স্পিনার খেলানোর প্রয়োজন হতে পারে।

পার্থিব স্টার স্পোর্টসকে বলেন, ‘আপনি যখন কলম্বোর (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচের জন্য একাদশ প্রস্তুত করার কথা ভাবছেন, যেখানে বল কিছুটা ঘুরবে এবং থামবে, তখন সঞ্জু স্যামসনের বদলে কেন ওয়াশিংটন সুন্দরকে ওপেনিংয়ে চেষ্টা করবেন না? যদি অভিষেক পাকিস্তান ম্যাচের আগে ফিট না হয়, তাহলে আপনার হাতে একজন আক্রমণাত্মক ওপেনার এবং একজন স্পিনার- দুটোই থাকবে, যা পাকিস্তানের বিপক্ষে কাজে লাগতে পারে।’

মুম্বাইয়ে প্রথম ম্যাচ মিস করার পর সুন্দর দিল্লিতে এসে দলে যোগ দেন। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে ছিটকে দিয়েছিল পাঁজরের চোট। টিম ম্যানেজমেন্ট তাকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় দিয়েছে।

বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে সুন্দর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন করেন। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল এবং পরে ব্যাট হাতে কয়েকটি জোরালো শট মেরে বল স্ট্যান্ডে পাঠিয়ে নিজের শক্তির ঝলক দেখান তিনি।

এই শাখার আরও খবর

কানাডায় বাংলাদেশিকে হত্যা: ৩ ব্রিটিশ দোষী সাব্যস্ত

মেলবোর্ন, ৭ জুন- কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ ব্যবসায়ী শরিফ রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিন ব্রিটিশ নাগরিককে দোষী সাব্যস্ত করেছে দেশটির একটি আদালত। প্রায়…

ওয়ান নেশনের আবাসন নীতি নিয়ে বিতর্ক, পলিন হ্যানসনকে তুলোধোনা লেবার পার্টির

মেলবোর্ন, ৭ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের আবাসন নীতি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলটির নেত্রী পলিন হ্যানসনের প্রস্তাবিত আবাসন নীতি নিয়ে বিভ্রান্তি…

ওয়ান নেশনের উত্থানে চাপে অস্ট্রেলিয়ার রাজনীতি, হুমকি নয় বলে দাবি সরকারের

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটির সমর্থন উল্লেখযোগ্যভাবে…

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au