বাংলাদেশ

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার নেই বললেই চলে

  • 2:01 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
গোপালগঞ্জের একটি ভোটকেন্দ্র, ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টও চোখে পড়েনি। সকাল গড়ালেও ভোটকেন্দ্রগুলোতে ভিড়ের কোনো চিত্র দেখা যায়নি।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৭টার আগেই প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত হলেও ভোটার উপস্থিতির হার ছিল শূন্যের কাছাকাছি। কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। জেলার তিনটি আসন মিলিয়ে ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলা থেকে দলটি বরাবরই বিপুল ব্যবধানে জয় পেয়েছে। বিশেষ করে টুঙ্গিপাড়া, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও সমাধিস্থল, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ আসন থেকেই নির্বাচন করতেন।

তবে এবার দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জনের আহ্বানও জানানো হয়েছে। যদিও দলীয় পদধারী অনেক নেতা প্রকাশ্যে কোনো কর্মসূচিতে আসেননি, কারণ তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং কেউ কেউ কারাগারে আছেন। রাজনৈতিক এই প্রেক্ষাপটে ভোটারদের মধ্যে অনাগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রার্থীদের এজেন্টরা আশাবাদী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়তে পারে। তাদের ধারণা, শেষ পর্যন্ত ৫০ শতাংশ পর্যন্ত ভোট পড়তে পারে।

এদিকে গোপালগঞ্জ-৩ আসনসহ বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au