সর্বশেষ

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • 2:51 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
রোকসানা আক্তার লিপি

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- ফেনী শহরের একটি ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি নামের মহিলা দলের এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোকসানা আক্তার লিপি (৩১) সোনাগাজী উপজেলার কাশ্মির বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।

স্বজনদের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় সক্রিয় ছিলেন লিপি। রাজনৈতিক ব্যস্ততার কারণে কয়েক দিন আগে নিজের মেয়েকে পাশের বাসায় মায়ের কাছে পাঠিয়ে দেন। বুধবার তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে স্বজনেরা বাসায় যান। দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে পাশের ভবনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছোট বোন পিংকি বলেন, কয়েক দিন আগেও তারা একসঙ্গে ছিলেন এবং বোনের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতোই ছিল। পারিবারিক কোনো বিরোধ বা স্বামীর সঙ্গে সমস্যা ছিল না বলেও দাবি করেন তিনি। ঘটনার কারণ নিয়ে তারা বিভ্রান্ত ও শোকাহত।

ফেনী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান বলেন, লিপি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতেন। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার শেষ দিনে তার সঙ্গে কথা হয়। এরপর যোগাযোগ হয়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত নন বলে জানান তিনি। সুষ্ঠু তদন্তের দাবি জানান সংগঠনের এই নেতা।

ফেনী মডেল থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, বাসার প্রধান দরজা ভেতর থেকে আটকানো ছিল। শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। গলার পাশে ডান হাতের আঙুল আটকে ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে ফাঁস লাগার সময় তিনি বাঁচার চেষ্টা করেছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এই শাখার আরও খবর

পুলিশের সামনে বাসে ওঠার সময় নারীর মোবাইল ছিনতাই, চলন্ত বাস থেকে পড়ে গেলেন স্বামী

ঢাকার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে পুলিশের উপস্থিতিতেই বাসে ওঠার সময় এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত বাস থেকে…

ছুটির পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু

দুই সপ্তাহের ছুটি শেষে ফ্রান্সে আবারও শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। তবে আগের কয়েক সপ্তাহের তুলনায় এবার আন্দোলনের ব্যাপ্তি অনেকটাই কম। সোমবার রাজধানী প্যারিস,…

মধ্যবর্তী নির্বাচন ভোট গণনায় হস্তক্ষেপের চেষ্টা করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাটদের মধ্যে প্রকাশ্য…

মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, কয়েক দশকের রীতি ভাঙল ট্রাম্পের বিচার বিভাগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, ডাকযোগে পাঠানো ব্যালট এবং নির্বাচনের ফল অনুমোদন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে। দেশটির বিচার…

মাদ্রাসায় চাকরির এক মাস; দুই শিশুকে ধর্ষণ মামলায় হুজুর গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি আবাসিক হাফেজিয়া মাদ্রাসায় যোগ দেওয়ার এক মাসের মধ্যে ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।…

হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লাখের বেশি মানুষ

জলবায়ু পরিবর্তন, হিমবাহ গলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে হিমালয় অঞ্চলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au