আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…
মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।
তিনি অবিলম্বে ভোটগ্রহণ বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।
তবে তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au