আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…
মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন সরকার শপথ নেবে।
তিনি আরও জানান, রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচন-পরবর্তী সব আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যেই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au