অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে
মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…
মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট জয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের কথা উল্লেখ করে বলেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য মি. তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।”

নরেন্দ্র মোদির ফেসবুক পোস্ট। ছবিঃ ফেসবুক স্ক্রিনশট
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে মোদী লেখেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে তিনি নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন।
ভারতের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা নতুন সরকারের সঙ্গে দিল্লির কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক কোন পথে এগোয়, তা এখন পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au