বাংলাদেশ

গণভোট

গোপালগঞ্জসহ একাধিক আসনে ‘না’ সংখ্যাগরিষ্ঠ

  • 5:16 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
যে চার আসনে ‘না’ সংখ্যাগরিষ্ঠ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে কয়েকটি আসনে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে থাকলেও গণভোটে একাধিক এলাকায় ‘না’ ভোট এগিয়ে থাকায় তা রাজনৈতিক অঙ্গনে আলাদা আলোচনা তৈরি করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল শিট বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।

গোপালগঞ্জের তিন আসনে ‘না’ জয়

গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই গণভোটে ‘না’ ভোট স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

গোপালগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি। ফলে এখানে ‘না’ ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮২।

গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৩৪ হাজার ৩০১টি, আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি। ব্যবধান ৭২ হাজার ৯৮৯ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনেও একই প্রবণতা দেখা গেছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পেয়েছে ৯৩ হাজার ৩৬৮টি। ব্যবধান দাঁড়িয়েছে ৫৯ হাজার ৮৭০ ভোট।

পাহাড়ি তিন জেলায়ও ‘না’ এগিয়ে

পাহাড়ি জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতেও ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বান্দরবান আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি। ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। ব্যবধান ১৮ হাজার ৭৩৯ ভোট।

রাঙামাটিতে ব্যবধান সবচেয়ে বেশি। এখানে ‘হ্যাঁ’ ভোট ৭১ হাজার ৬৯৯টি, আর ‘না’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। দুই পক্ষের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১০৬ ভোট।

খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। ব্যবধান ১১ হাজার ৫৮৭ ভোট।

চট্টগ্রাম-১৩ তেও ‘না’র বড় ব্যবধান

চট্টগ্রাম-১৩ আসনেও ‘না’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি, আর ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। ব্যবধান ৪৪ হাজার ৪৯ ভোট।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে এসব আসনে গণভোটে ‘না’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। জাতীয় নির্বাচনের ফল ও গণভোটের ফলাফলের এই পার্থক্য রাজনৈতিক বিশ্লেষকদের কাছে নতুন করে মূল্যায়নের বিষয় হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au