বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪

জয়ী হয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নাম নিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

  • 7:42 pm - February 13, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। জয় পেয়েই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রসঙ্গ তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টে ফজলুর রহমান লিখেছেন, “স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু। স্বাধীন বাংলার অস্তিত্ব।” অন্য একটি পোস্টে তিনি বলেন, “সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এই বিজয় ব্যক্তির নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।”

তিনি আরও যোগ করেন, “দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী খোঁজ নিয়েছেন; টানা চাপ ও দায়িত্বে নিমগ্ন থাকায় সবার সঙ্গে যথাযথ যোগাযোগ সম্ভব হয়নি। বহু অনুরোধে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছি। তবু আপনাদের অব্যাহত আহ্বানের প্রেক্ষিতে সবার জ্ঞাতার্থে এই বার্তা প্রদান করছি। ইনশাআল্লাহ, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে—আপনাদের মর্যাদা, আস্থা ও ত্যাগকে কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।”

জয় উদযাপনের পাশাপাশি ফজলুর রহমান ব্যক্তিগত দুঃখও জানিয়েছেন। একটি ভিডিও পোস্টে তিনি বলেন, “আমার জয়টা ম্লান হয়ে গেছে। দুইটি বাচ্চা ছেলে রেখে আমার একজন কর্মীকে দুই বছরের জেল দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি আইনি লড়াই চালিয়ে যাবো, তবে তাদের বিনা অপরাধে, কালো শক্তিকে খুশি করতে এই শাস্তি প্রদান করা হয়েছে।”

ফজলুর রহমানের এই জয় কেবল ব্যক্তিগত নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনগণের স্পষ্ট রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au