সর্বশেষ

নারীদের ক্রিকেটে ভারতকে উড়িয়ে আরব আমিরাতের ইতিহাস

  • 3:23 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ফেব্রুয়ারি-নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে চমকে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারতের মতো শক্তিশালী দলকে পাত্তাই দিল না তারা। নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দারুণ এক অঘটনের জন্ম দিয়েছে আমিরাতের মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে ভারত। মাত্র ২৭ রান তুলতেই দলের ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার হুমাইরা কাজী (৩), তেজা হাসাবনিস (১) এবং আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দা (১৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল।

পরবর্তীতে মিডল অর্ডারে একাই লড়াই চালিয়ে যান আনুস্কা শর্মা। তার ব্যক্তিগত ৪৭ রানের ওপর ভর করে ভারত একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগোয়।

এছাড়া শেষদিকে তানুজা কানওয়ারের ব্যাট থেকে আসে মূল্যবান ৩৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৩০ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সামাইরা।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন এসা ওঝা ও থেরথা সাতিস। সাতিস ১০ রান করে আউট হলেও অধিনায়ক এসা ওঝা এক প্রান্ত আগলে রাখেন। দ্বিতীয় উইকেটে সামাইরাকে নিয়ে ৭১ রানের দুর্দান্ত জুটি গড়ে দলের জয়ের ভিত শক্ত করেন তিনি।

দলীয় জয়ের বন্দরে পৌঁছানোর আগে আমিরাত ৩ উইকেট হারালেও, অধিনায়ক এসা ওঝা ৫৪ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় এনে দেন।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au