সর্বশেষ

অ্যাথলেটিকোর কাছে ৪ গোলে হেরেও ফাইনালের আশা ছাড়ছেন না বার্সা কোচ হান্সি ফ্লিক

  • 3:28 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ফেব্রুয়ারি-লড়াইটা দুই লেগের। তবে ফুটবলীয় বাস্তবতা বলছে, প্রথম লেগের প্রথমার্ধেই ফয়সালা একরকম হয়ে গেছে। এক অর্ধেই চার গোল হজম করলে আর বাকি থাকে কী! তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল ঢোকেনি বার্সেলোনার জালে। ম্যাচের পর কোচ হান্সি ফ্লিক বলছেন, দ্বিতীয় লেগে এই ব্যাবধান ঘুচিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।

কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। ঘরের মাঠে বৃহস্পতিবার প্রথমার্ধেই সবকটি গোল করে আতলেতিকো।

ম্যাচের পর নিজেদের ব্যর্থতা মেনে নিলেন ফ্লিক। এমন পরাজয়েও অবশ্য ইতিবাচকতার রসদ খুঁজে নিচ্ছেন বার্সেলোনা কোচ।

“দেখুন, দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সেভাবে (দল হিসেবে) খেলতে না পারা মানে ভালো খেলা নয় মোটেও। ফুটবলারদের মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি। চাপ তৈরি করাতেও ঘাটতি ছিল অনেক।”

“কখনও কখনও এই ধরনের শিক্ষা হওয়াটা ভালো। আজকের ম্যাচটি ছিল জেগে ওঠার ডাক, কঠিন একটি হার। এই শিক্ষা আমাদের গ্রহণ করে নিতে হবে।”

চার গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানার কাজটি কঠিন। তবে পরের ম্যাচটি ঘরের মাঠে। এটি বার্সেলোনার পক্ষে থাকবে। এই ম্যাচের দ্বিতীয়ার্ধের লড়াই থেকে প্রেরণা নিয়ে চার গোলের ব্যবধান দ্বিতীয় লেগে ঘুচিয়ে দিতে চান বার্সেলোনা কোচ।

প্রথম মিনিট থেকেই আমরা ভালো খেলিনি। দলটা এখনও অনেক তরুণ। তবে সেটা কোনো অজুহাত নয়। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এভাবে লড়াই চালিয়ে যাব। ৪৫ মিনিটের দুটি অর্ধ এখনও আমাদের সামনে আছে দুটি করে গোল করার জন্য।”

দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে গুছিয়ে নেওয়ার সময় আছে কিছুটা। ম্যাচটি হবে আগামী ৩ মার্চ।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au