বাংলাদেশ

গাইবান্ধায় বাড়ির সামনে হিন্দু মহুরীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

  • 3:42 am - February 14, 2026
  • পঠিত হয়েছে:৩৬৭ বার

মেলবোর্ন, ১৪ফেব্রুয়ারি- গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে জজকোর্টের মহুরী সুজন চন্দ্র (৩৫) নিহত হয়েছেন। তিনি খামার বল্লামঝাড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন চন্দ্রের ছেলে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অনুমান সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের খামার বল্লামঝাড় গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি সেসময় মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি ঐ সময় একা ছিলেন।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই ফজলু পরিবার ও স্থানীয়দের বারাতে মোবাইল ফোনে জানান, নিজ বাড়িতে জজকোর্টের আইনজীবীর সহকারী সুজন চন্দ্রকে দুর্বৃত্তরা মাথায় কুড়াল দিয়ে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে কুড়ালটি দিয়েই তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পারিপার্শ্বিকতা, পুলিশি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au