এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন
মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…
মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষের প্রাক্কালে প্রশাসনের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই রয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নম্বর-১৫৩০) চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সব দফতর ও বিভাগে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান ড. শেখ আব্দুর রশীদ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au