সর্বশেষ

সেলেসাওদের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন কার্লো আনচেলত্তি!

  • 4:32 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-কার্লো আনচেলত্তি রেকর্ড বেতনে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হয়েছিলেন। তার এক বছরের চুক্তির মেয়াদ আগামী ২৬ মে শেষ হতে যাচ্ছে। তার আগেই চুক্তি নবায়ন করতে চলেছেন তিনি।

ইএসপিএন ফুটবলের খবর, আনচেলত্তির ব্রাজিলের সঙ্গে নতুন করে ৪ বছরের চুক্তি হবে। অর্থাৎ ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত পাঁচবারের শিরোপাজয়ীদের ডাগআউটে দাঁড়াবেন তিনি। কিন্তু নতুন চুক্তিতে তার বেতন বাড়বে না। বছরে ১০ মিলিয়ন ইউরো বেতনে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্রাজিল এত বেশি অর্থ কোনো কোচের পেছনে খরচ করেনি।

৬৬ বছর বয়সি আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত তার অধীনে ব্রাজিল আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুটি ম্যাচে হেরেছে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জেতানোই আনচেলত্তির প্রধান লক্ষ্য। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর ২০১৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে চতুর্থ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য।

আগামী ১৬ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগেই চুক্তি নবায়নের ঘোষণা আসতে পারে। ব্রাজিল ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিশ্বকাপ অভিযানে তাদের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au