সর্বশেষ

কারাগারে আটকা ইমরান খানের সুচিকিৎসার জন্য ওয়াসিমদের আকুতি

  • 4:38 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
ছবি: সংগৃহীত

১৫ ফেব্রুয়ারি-সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম তার সাবেক অধিনায়ক ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন এবং সেখানে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫% হারিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাকে সুচিকিৎসা দেওয়ার আকুতি জানিয়েছেন ওয়াকার ইউনুসও।

আকরাম তার পোস্টে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নেবে এবং তার সম্ভাব্য সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

একটি আদালতের নিয়োগকৃত আইনজীবী সালমান সফদারের রিপোর্ট অনুযায়ী, ইমরানের ডান চোখে এখন মাত্র ১৫% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, গত বছর অক্টোবর থেকেই তিনি ঝাপসা দেখার অভিযোগ করছিলেন। কিন্তু জেল কর্তৃপক্ষ সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি। পরে জানা যায়, তার চোখের রেটিনায় রক্ত জমাট বাঁধার কারণে এই স্থায়ী ক্ষতি হয়েছে।

২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান। তার স্বাস্থ্যের এই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার পূর্ণাঙ্গ চক্ষু পরীক্ষার নির্দেশ দিয়েছে।

আকরাম ছাড়াও ওয়াকার ইমরানের জন্য মানবিক আচরণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাজনীতিকে একপাশে সরিয়ে রাখুন। আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়া জগতে আমাদের সবচেয়ে গৌরবান্বিত মুহূর্ত এনে দিয়েছেন, একটি ক্যানসার হাসপাতাল (যেটা) আমার মাসহ অনেককে সাহায্য করেছে, তার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি তিনি যেন সময়মতো সঠিক চিকিৎসা পান। দ্রুত সুস্থ হয়ে উঠুন অধিনায়ক।’

ক্যানসারের কাছে হার মানা মায়ের প্রতি সম্মান জানিয়ে ইমরান প্রতিষ্ঠা করেছেন শওকত খানম ক্যানসার হাসপাতাল। এই হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে গত তিন মাস যুক্তরাষ্ট্রে থাকা শোয়েব আখতার বলেছেন, ‘তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলার খবর শুনে আমি মর্মাহত। আমি আশা করব, তিনি সুচিকিৎসা পাবেন এবং আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

এছাড়া শহীদ আফ্রিদি, রমিজ রাজা ও মোহাম্মদ হাফিজের মতো সাবেক তারকা ক্রিকেটাররা ইমরানের প্রতি জেল কর্তৃপক্ষের মানবিক আচরণের আকুতি জানিয়েছেন। শুধু পাকিস্তানেই নয়, ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা ইমরানের জন্য পাকিস্তান ক্রিকেটারদের সমর্থন জানানোর আহ্বান করেছেন।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au