সর্বশেষ

টটেনহ্যামের নতুন কোচ হলেন ইগর টুডোর

  • 4:41 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-সাড়ে তিন মাস পর আবার ডাগআউটে ফিরছেন ইগর টুডোর। টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রোয়াট ডিফেন্ডার।

টানা ব্যর্থতার জেরে গত বুধবার কোচ টমাস ফ্রাঙ্ককে ছাঁটাই করে দেয় টটেনহ্যাম। এর তিন দিনের মাথায় টুডোরকে মৌসুমের বাকি সময়ের জন্য নিয়োগ দিল ইংলিশ ক্লাবটি।

গালাতাসারাই ও মার্সেইসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করিয়েছেন টুডোর। সবশেষ ইউভেন্তুসের কোচ ছিলেন তিনি, যদিও সেখানে তার সময়টা আশানুরূপ কাটেনি। ব্যর্থতার দায়ে ইতালিয়ান ক্লাবটিতে গত অক্টোবরের শেষ সপ্তাহে বরখাস্ত হন তিনি।

এরপর পেলেন নতুন এই দায়িত্ব। এখানে অবশ্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে।

চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় উঠলেও, প্রিমিয়ার লিগে ধুঁকছে টটেনহ্যাম। লিগে এই বছরে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।

প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে মাত্র সাতটিতে জয়ী টটেনহ্যাম ২৯ পয়েন্ট নিয়ে আছে ১৬ নম্বরে।

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au