সর্বশেষ

ভারত-পাকিস্তানের ‘নো হ্যান্ডশেক’, সূর্য-আগার কণ্ঠে একই সুর

  • 4:45 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-২০২৫ এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের খেলোয়াড় ও অধিনায়কেরা নিজেদের মধ্যে হাত মেলান না। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি এর পুনরাবৃত্তি ঘটবে? রোববার দিবাগত রাতে কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচের আগে এই প্রশ্নের জবাব দেননি সালমান আলী আগা ও সূর্যকুমার যাদব।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ‘হ্যান্ডশেক’ নিয়ে অস্পষ্টতা রেখেছেন দুই দলের অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নে ভারতের অধিনায়ক সূযকুমার বলেন, ‘তার আগে করমর্দন নিয়ে পাকিস্তানের অধিনায়কের মন্তব্য ছিল খুবই সংক্ষিপ্ত।’

ভারত যদি প্রস্তুত থাকে, তবে পাকিস্তান কি হাত মেলাতে রাজি হবে? আগার জবাব ছিল, ‘কালই সব পরিষ্কার হয়ে যাবে।’ তবে দুই দলেরই খেলায় মনোযোগ। সূর্য বললেন, ‘আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভালো ম্যাচের প্রত্যাশা করছি। খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বা দুজন ব্যাটারও ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে।’

সবকিছু একাপাশে রেখে খেলাতে প্রথমে মনোযোগ দেওয়ার কথা বললেন আগাও, ‘খেলাটা ভালো মনোভাবের মধ্যেই হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে কী বিশ্বাস করি, সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। খেলা যেমন শুরু থেকে খেলা হয়ে আসছে, তেমনভাবেই খেলা উচিত।’

এই শাখার আরও খবর

ছয়দফা : বাঙালির মুক্তির সনদ, জাতির পথের দিশা

মেলবোর্ন, ৭ জুন- ৭ জুন মানে শুধু একটি তারিখ না : ৭ জুন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ ছিল না। এটি ছিল বাঙালির…

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

মেলবোর্ন, ৭ জুন- ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত…

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au