সর্বশেষ

লা লিগায় ভিনিসিউসের নৈপুণ্যে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

  • 3:39 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ফেব্রুয়ারি-আগের দিন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা সত্বেও ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। বাকি গোল দুটি করেছেন গঞ্জালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভার্দে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ পরাজিত থেকে রিয়ালের মাঠে খেলতে গিয়েছিল সোসিয়েদাদ। বাঁ হাঁটুর চোটের কারণে এমবাপ্পে এবং হ্যামস্ট্রিং চোটে পড়া জুড বেলিংহ্যামকে ছাড়াই খেলতে নামা লস ব্লাঙ্কোদের সামনে পাত্তাই পায়নি হোয়াইট-ব্লুরা। ইতি ঘটেছে তাদের ১১ ম্যাচের অপরাজিত যাত্রার। অন্যদিকে, লিগে এই নিয়ে টানা আট ম্যাচে জয় পেল মাদ্রিদ।

এই জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। শুক্রবারের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছে বার্সেলোনা।

এদিন পঞ্চম মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে হালকা ছোঁয়ায় গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ। তবে পরবর্তীতে কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

২১তম মিনিটে ডিন হুইজেন সোসিয়েদাদের ইয়াঞ্জেল হেরেরাকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। মিকেল ওয়ারজাবাল স্পট-কিক থেকে জোরালো শটে সমতা ফেরান।

চার মিনিট পর রিয়ালও পেনাল্টি পায়। সোসিয়েদাদের এক খেলোয়াড় ডি-বক্সে ভিনিসিউসের গোড়ালিতে আঘাত করেন। ভিনিসিউস স্পট-কিক থেকে গোল করেন। ৩১তম মিনিটে রিয়াল অধিনায়ক ফেদে ভালভার্দে বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে মৌসুমের প্রথম গোল করেন।

বিরতির আগে ভালভার্দের পাস থেকে গার্সিয়ার আরেকটি সহজ সুযোগ নষ্ট হয়। দ্বিতীয়ার্ধে আবারও আরাম্বুরুর ফাউলে পেনাল্টি পেয়ে ভিনিসিউস নিজের দ্বিতীয় গোল করেন।

প্রায় এক ঘণ্টা পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দানি বদলি হিসেবে নামেন। অক্টোবর মাসে বার্সেলোনার বিপক্ষে ২-১ হারের পর এটিই ছিল তার প্রথম লিগ ম্যাচ।

৯০তম মিনিটে ফ্রি-কিক থেকে হেড করে ভিনিসিউস জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার উল্লাসে মাতেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এই শাখার আরও খবর

নেতৃত্ব সংকটের গুঞ্জনের মধ্যেই নিজেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরালেন গ্যাব্রিয়েল উইলিয়ামস

মেলবোর্ন, ৭ জুন: ভিক্টোরিয়ার রাজনীতিতে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। আসন্ন নভেম্বরের নির্বাচনের আগে দলের ভেতরে দুর্বল জনমত জরিপ ও নেতৃত্ব পরিবর্তনের…

ভিক্টোরিয়ায় ১২ মাসে ৩৮ হাজারের বেশি বাড়িওয়ালার আইনি পদক্ষেপ

মেলবোর্ন, ৭ জুন: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে বাড়ি ভাড়ার বড় ধরনের সংকটের চিত্র উঠে এসেছে। গত ১২ মাসে ৩৮,৫০০-এর বেশি বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়াদের বিরুদ্ধে আইনি বা…

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ও ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ৭ জুন: পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ৯ মে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যের রাজনৈতিক অগ্রাধিকার এবং সীমান্ত নিরাপত্তা নীতি নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।…

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের…

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au