বাংলাদেশ

আবারও বিনা চিকিৎসায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • 10:01 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর পলাশবাড়ী উপজেলা সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়ার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কারা সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিপন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ স্থানান্তরের সিদ্ধান্ত হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাবন্দি অবস্থায় লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসেও তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও তিনি পরিচিত মুখ ছিলেন।

২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। আদালত থেকে এক দফা জামিন পেলেও জেলগেট থেকেই অন্য মামলায় পুনরায় তাকে গ্রেফতার করা হয়।

তার মরদেহ বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au