১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন
লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…
মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় সাড়ে সাত মাস আগেই তাকে দায়িত্ব থেকে সরানো হলো।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা জানানো হয়।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ফয়সাল মাহমুদকে দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বাংলা আউটলুকের সম্পাদক ছিলেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লিসহ বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে একাধিক পদে রদবদল আনে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়।
এদিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ সম্পর্কে সরকারি আদেশে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au