বাংলাদেশ

নিউইয়র্কে করোনা তহবিল আত্মসাৎ: ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার

  • 11:55 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
নিউইয়র্কে করোনা তহবিল আত্মসাৎ: ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার

মেলবোর্ন,  ১৫ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে করোনাভাইরাস মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য বরাদ্দ করা ত্রাণ তহবিল আত্মসাতের ঘটনায় ৯ জন আসামি দোষ স্বীকার করেছেন। তাঁদের মধ্যে আটজন বাংলাদেশি বংশোদ্ভূত এবং একজন পাকিস্তানি বংশোদ্ভূত। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে কুইন্স সুপ্রিম কোর্টে পৃথক সময়ে তাঁরা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে আসামিরা পর্যায়ক্রমে আদালতে দোষ স্বীকার করেন। আদালত তাঁদের সম্মিলিতভাবে ১০ লাখ ৯১ হাজার ৭২০ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ইতিমধ্যে প্রায় ৭ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এবং লাকি ল্যাং। তাঁরা জানান, মহামারির মতো জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করা গুরুতর অপরাধ।

আসামিদের নাম ও বয়স প্রকাশ করা হলেও তাঁদের ছবি প্রকাশ করা হয়নি। তাঁরা হলেন মাহবুব মালিক (৪১), তোফায়েল আহমেদ (৫০), ইউসুফ এমডি (৪৫), মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ (৬৮), জাকির চৌধুরী (৫৯), মোহাম্মদ খান (৪৯), তানভীর মিলন (৫৫), জুনেদ খান (৫৬) এবং পাকিস্তানি বংশোদ্ভূত নাদিম শেখ (৫৬)।

সরকারি তদন্তে উঠে এসেছে, ২০২০ সালের জুন থেকে আসামিরা নিউইয়র্ক স্টেটের ‘এম্পায়ার স্টেট ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রাম’-এর আওতায় একাধিক ভুয়া বা অকার্যকর ব্যবসাপ্রতিষ্ঠানের নামে অনুদানের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাপ্ত অর্থ কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, গ্যাস-বিদ্যুৎ বিল এবং ব্যবসায়িক সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে।

তদন্তকারীরা জানান, অনুদানের অর্থ পাওয়ার পর তা দ্রুত ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। ব্যাংক হিসাব, কর নথি এবং ব্যবসায়িক রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের অনুদান পাওয়ার আগে কোনো কার্যক্রমের প্রমাণ ছিল না। ফলে বিষয়টি সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয় এবং তা আনুষ্ঠানিক তদন্তে রূপ নেয়।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, মহামারির সময় বহু ক্ষুদ্র ব্যবসা টিকে থাকার লড়াই করছিল। সেই সময়ে তহবিল আত্মসাৎ করা শুধু আইনভঙ্গ নয়, জনআস্থার সঙ্গে প্রতারণা। দোষ স্বীকারের মাধ্যমে আসামিরা এখন ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছেন।

স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং বলেন, দুর্যোগকালীন তহবিল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করলে তা আইনি পরিণতি বয়ে আনে। এ ধরনের অপরাধ শনাক্ত ও বিচারের আওতায় আনতে তাঁদের দপ্তর কাজ করে যাচ্ছে।

স্টেট ইন্সপেক্টর জেনারেলের দপ্তর ২০২৪ সালের মে মাসে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের প্রমাণ মেলার পর মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে হস্তান্তর করা হয়। অভিযোগ গঠনের পর ২০২৫ সালের ৬ থেকে ৯ মে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে আসামিরা আত্মসমর্পণ করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত জাকির চৌধুরীকে কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট দেড় লাখ ডলার পরিশোধের নির্দেশ দেন। তিনি ইতিমধ্যে ৭৫ হাজার ডলার পরিশোধ করেছেন এবং ২৩ মার্চের মধ্যে বাকি অর্থ পরিশোধ করবেন বলে জানিয়েছেন।

জাকির চৌধুরী বলেন, তিনি চাইলে বিচার প্রক্রিয়ায় যেতে পারতেন, তবে দীর্ঘসূত্রতা ও সামাজিক ক্ষতির আশঙ্কায় আদালতের নির্দেশ মেনে অর্থ পরিশোধ করছেন। তাঁর দাবি, তাঁর সাবেক ব্যবসায়িক অংশীদার খোকন আশরাফ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনুদানের আবেদন করেন এবং অর্থ পাওয়ার পর অর্ধেক নিয়ে যান। এখন জরিমানার দায় তাঁকেই বহন করতে হচ্ছে।

অন্যদিকে মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পর তিনিই প্রথম ৭০ হাজার ডলার পরিশোধ করেন এবং বিষয়টি এখন মীমাংসিত।

মামলাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মহামারিকালীন তহবিল অপব্যবহারের অভিযোগে আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au