সর্বশেষ

অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

  • 3:47 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- ডিসেম্বরে মেয়ের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও মেয়েকে রেখেছিলেন আড়ালে। দুই মাস পেরোতেই অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।

রবিবার ইনস্টাগ্রামে দুইটি নতুন ছবি আপলোড করেন অপূর্ব। একটি ছবিতে স্নেহভরে কন্যা আনায়াকে কোলে নিয়ে থাকতে দেখা যায় অপূর্বকে। বাবা-মেয়ের আদুরে মুহূর্ত হৃদয় ছুঁয়েছে নেটেজেনদের।

অন্য আরেকটি ছবিতে স্ত্রীর কোলে ছোট্ট আনায়া, পাশে আছেন অপূর্ব। পারিবারিক এমন আদুরে মুহূর্তও জয় করেছে ভক্তদের হৃদয়।

মেয়ের ছবি প্রকাশ করে অপূর্ব জানিয়েছেন, চলতি বছরে তাদের ভ্যালেন্টাইন ছোট্ট রাজকন্যা আনায়া। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তার আহ্বানে সাড়া দিয়ে ভালোবাসা ও শুভকামনায় মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে তার। বর্তমানে পরিবার নিয়েই সময় কাটছে জনপ্রিয় এ অভিনেতার।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au