সর্বশেষ

ক্যামেরার সঙ্গেই প্রেমে ব্যস্ত ম্রুণাল

  • 3:52 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- গত দুই সপ্তাহ ধরে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গুঞ্জন রটেছিল, ভালোবাসা দিবসে দক্ষিণী অভিনেতা ধানুশের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে কথিত সেই বিয়ের দিন পেরিয়ে গেলেও ম্রুণাল এখনও সিঙ্গেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুজব নিয়ে হেসেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী এবং গুজব রটনাকারীদের দিয়েছেন এক বিশেষ বার্তা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল কৌতুকের ছলে বলেন, গুজব রটনাকারীদের অনেক ধন্যবাদ। আমি যদি ৩ কোটি, ৬ কোটি বা ১০ কোটি টাকাও খরচ করতাম, তাহলেও সম্ভবত নিজের ছবির জন্য এত পাবলিসিটি (প্রচার) পেতাম না। যারা আমার বিয়ের ভুয়া খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ!

ব্যক্তিগত জীবন নিয়ে বিরক্তি প্রকাশ না করে ম্রুণাল আরও যোগ করেন, আমি খুব খোলা মনের মানুষ। আমার জীবনে তেমন কিছু ঘটলে আমি নিজেই সবাইকে জানাব। এসব গুজবে কান দিয়ে শক্তি নষ্ট করলে আমি ক্যারিয়ারে ফোকাস করতে পারব না।

ম্রুণালের আগামী ছবি ‘দো দিওয়ানে শেহের মে’-তে তাকে এমন এক শহুরে মেয়ের চরিত্রে দেখা যাবে, যে অ্যারেন্জড ম্যারেজের জন্য পাত্র খুঁজছে। বাস্তব জীবনে পরিবারের পক্ষ থেকে বিয়ের কোনো চাপ আছে কি না—জানতে চাইলে ম্রুণাল মাথা নেড়ে বলেন, ওরা বলে এবার থিতু হও।

তবে অভিনেত্রী জানান, তার পরিবার তার কাজের ধরন বোঝে। বলিউড এবং দক্ষিণী সিনেমার মধ্যে ভারসাম্য বজায় রাখা যে কতটা কঠিন, তা তারা উপলব্ধি করেন। মৃণালের ভাষায়, অভিনেতা হওয়া মানে অনেকটা সন্ন্যাসী হওয়ার মতো। এখানে খাওয়া, ঘুম এবং ব্যক্তিগত অনেক কিছুই বিসর্জন দিতে হয়।

বিয়ের পরিকল্পনা নিয়ে দার্শনিক ভঙ্গিতে ম্রুণাল বলেন, আমি বর্তমানে ক্যামেরার সঙ্গে প্রেম করছি। আর আমার একমাত্র ধ্রুব সঙ্গী হিসেবে আমি এই ক্যামেরাকেই চাই।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ধানুশের সঙ্গে তার নাম জড়িয়ে নানা খবর এলেও দুই তারকার কেউই এতদিন বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

বিয়ের গুঞ্জনের মাঝেই দর্শকরা অপেক্ষায় আছেন ম্রুণালের পরবর্তী রোমান্টিক ড্রামা ‘দো দিওয়ানে শেহের মে’-র জন্য। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। ছবিটি পরিচালনা করেছেন রবি উদয়ওয়ার এবং প্রযোজনা করছেন সঞ্জয় লীলা বানসালি। আগামী ২০ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au