সর্বশেষ

জ্যাকলিনের ভ্যালেন্টাইন উপহার নিয়ে গুঞ্জন

  • 3:55 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ‌‘ভালোবাসা’ প্রকাশে কোনো কমতি রাখছেন না কথিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে এবার জ্যাকলিনকে একটি বিলাসবহুল ‘এয়ারবাস হেলিকপ্টার’ উপহার দেওয়ার দাবি করেছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রীর বর্তমান আইনি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন চিঠিও লিখেছেন সুকেশ।

১৪ ফেব্রুয়ারি লেখা চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বোম্মা’ বলে সম্বোধন করেন। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সুকেশ লিখেছেন, লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।

নিজেদের ভালোবাসাকে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা এবং লায়লা-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করে সুকেশ দাবি করেন, কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না।

চিঠিতে সুকেশ উল্লেখ করেন, জ্যাকলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার।

সুকেশের দাবি অনুযায়ী, হেলিকপ্টারটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এটিতে জ্যাকলিনের নামের আদ্যক্ষর ‘JF’ খোদাই করা আছে। অভিনেত্রীর যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই এই উপহার। যাতে তিনি মুম্বাইয়ের যানজট এড়িয়ে শুটিং স্পটে পৌঁছাতে পারেন।

সুকেশ জোর দিয়ে বলেন, এই হেলিকপ্টারটি তার ‘কষ্টার্জিত উপার্জনে’ কেনা, কোনো অপরাধের অর্থে নয়।

২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে পড়া নিয়ে সুকেশ চিঠিতে অনুতাপ প্রকাশ করেছেন। তিনি লেখেন, আমার জন্য তোমাকে যে আইনি জটিলতা, মানসিক চাপ এবং বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। তুমি এই কষ্টের যোগ্য নও। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, খুব শিগগিরই এই ‘ঝড়’ থেমে যাবে এবং তিনি সব সমস্যার সমাধান করবেন।

সুকেশের পক্ষ থেকে অতীতেও এমন অসংখ্য চিঠি এবং উপহারের দাবি করা হলেও, জ্যাকলিন ফার্নান্দেজ বরাবরই এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। এই হেলিকপ্টার উপহার বা চিঠির বিষয়েও এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে সুকেশ চন্দ্রশেখর একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। জেলে বসেই প্রায় প্রতিটি বিশেষ দিনে তিনি জ্যাকলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au