সর্বশেষ

কেন ক্ষোভ ঝাড়লেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান?

  • 3:57 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি-ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে অহরহ। অনেক ক্ষেত্রে সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ভুল বার্তা। বেশির ভাগ ক্ষেত্রে এসবের ভুক্তভোগী হন অভিনয়শিল্পীরা।

এবার বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝাড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিকৃতকারীদের ‘গণ্ডমূর্খ’ আখ্যা দেন তিনি।

অভিনেত্রী লেখেন, ‘যেসব গণ্ডমূর্খরা এআই দিয়ে ছবি এডিট করে বিকৃত করিস, তোরা নেক্সট টাইম একটু বিশ্বাসযোগ্যভাবে ছবি এডিট করবি। প্রথমত, তোদের মতো চোরদের জন্য এআই বানানো হয় নাই। তোদের এই আনকোরা এডিটে এআই-এর অপমান হয়। আর এভাবে এআই-এর অপমান করিস না।’

বিকৃতকারীদের একহাত নিয়ে সাদিয়া আয়মান আরও বলেন, ‘চুরি করতে হলেও একটু পড়াশোনা জানা দরকার, সেইটাও তোদের মতো চোরদের নাই। থাকলে অবশ্য সেলিব্রিটিদের ছবি বিকৃত করে পেট চালাতে হতো না।’

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au