সর্বশেষ

সুগার ফ্রি ভালোবাসা, যশ-নুসরাতের মিষ্টি পোষ্ট

  • 4:04 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- ভ্যালেনটাইনস ডে। বিশ্ব ভালোবাবাসা দিবস বলেই কথা। আর এই বিশেষ দিনে  ডায়েটে কোনোরকম ফাঁকি দেননি টালিউড অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরাত জাহান দম্পতি। নিজেদের ফিটনেসের কথা মাথায় রেখেই স্পেশ্যাল দিনটি উদযাপন করেছেন তারা ভিন্নভাবে।

এ তারকা দম্পতির দাম্পত্য সম্পর্ক নিয়ে যতই বিতর্ক হোক না কেন। তাদের ভালোবাসায় কোনো দিনই ভাটা পড়েনি। পূজা-পার্বণ-ঈদ-ক্রিসমাস— সবই একসঙ্গে পালন করে থাকেন এ তারকা দম্পতি।

একটা সময় ভ্যালেনটাইনস ডে নিয়ে মাতামাতি ছিল পশ্চিমে। এখন তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বলিউড তো বটেই পিছিয়ে নেই টালিউডও। প্রত্যেকেরই কিছু না কিছু পরিকল্পনা রয়েছে সঙ্গীদের নিয়ে।

টালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। ভালোবাসা দিবস তারাও পালন করলেন নিজেদের মতো করে। দুজনেই একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। একটি ছবিতে দেখা গেছে, নুসরাতে হাতে লাল রঙের গোলাপ। অন্য ছবিটিতে যশের কাঁধে মাথা রেখে ছবি তুলেছেন নুসরাত। হাতে সুন্দর একটি কেক। প্রেম দিবস উপলক্ষ্যে অন্যরা যখন রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনার করছেন, তখন এই দম্পতি নিজেদের ভালোবাসার উদযাপন করছেন বাড়িতে ‘সুগার ফ্রি’ কেক কেটে।

বিশেষ দিন বলে ডায়েটে কোনো রকম ফাঁকি দেননি যশ-নুসরাত। নিজেদের ফিটনেসের কথা মাথায় রেখেই স্পেশ্যাল দিনটি উদযাপন করেছেন তারা। তবে খাবারের দিকে যতই কাটছাঁট হোক না কেন, ভালোবাসায় বিন্দুমাত্র খামতি পড়েনি।

যেমন যশ বিভিন্ন ট্রিপের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। তবে ছবির ক্যাপশনে ভারি ভারি কথা নয়, অভিনেতা লিখেছেন— শুধু আমরা, হ্যাপি ভ্যালেনটাইনস।

অন্যদিকে নুসরাত যশের কাঁধে মাথা কেক হাতে ছবি দিয়েছেন। রিটার্ন গিফট হিসেবে কেক হাতে যে ছবি রয়েছে, তার ক্যাপশনে নুসরাত লিখেছেন— তুমি সানন্দে এটা খেতে পারো। কারণ এটি সুগার ফ্রি।

এই শাখার আরও খবর

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au