বাংলাদেশ

বাংলাদেশে ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি আসন পেল ইসলামপন্থী দলগুলো

  • 3:58 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এ বছরের নির্বাচনে ইসলামপন্থী দলগুলো তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১টি ইসলামপন্থী দল মিলিয়ে এবার ৭২টি আসনে জয়ী হয়েছে। অতীতে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ১৯টি আসন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইসলামপন্থী দলগুলো ৬০৭ জন প্রার্থী দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দেয় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতে ইসলামী একাই ৬৮টি আসনে জয় পেয়েছে। দলটি ২২৪টি আসনে প্রার্থী দেয়। তাদের দুই মিত্র বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়ী হয়েছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার প্রথমবারের মতো একটি আসন পেয়েছে। যদিও তারা ইসলামপন্থীদের মধ্যে সর্বাধিক ২৫৮টি আসনে প্রার্থী দিয়েছিল।

ভোটের হারেও বড় উত্থান হয়েছে। অতীতে ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত ভোট ১৫ শতাংশের নিচে ছিল। এবার তারা সম্মিলিতভাবে ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। এর মধ্যে নিরঙ্কুশ জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছে প্রায় ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।

১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে ইসলামপন্থীরা সর্বোচ্চ ১৯টি করে আসন পেয়েছিল। ১৯৯৬ ও ২০০৮ সালে তাদের আসনসংখ্যা ছিল আরও কম। বিশেষ করে ২০০৮ সালে জামায়াতে ইসলামী ৩৯টি আসনে লড়েও মাত্র দুটি আসনে জয়ী হয়। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বড় ইসলামপন্থী দলগুলো বর্জন করেছিল।

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমানের মতে, এবারের সাফল্য স্থায়ী উত্থানের ইঙ্গিত নাও হতে পারে। তাঁর ভাষ্য, অনেক ইসলামপন্থী দল তাদের মৌলিক এজেন্ডা প্রকাশ্যে না এনে তুলনামূলক সংযত অবস্থান নিয়েছিল। ফলে এই ভোট পুরোপুরি আদর্শিক সমর্থনের প্রতিফলন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তিনি আরও মনে করেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকাও ফলাফলে প্রভাব ফেলতে পারে।

নতুন সরকারের শপথের প্রস্তুতির মধ্যেই ইসলামপন্থী দলগুলোর এই উত্থান দেশের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে এটি দীর্ঘমেয়াদি প্রবণতা কি না, তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও দলগুলোর কৌশলের ওপর।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au