পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ
জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…
মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার ১৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে তখন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
তবে সর্বশেষ আদেশে সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এর ফলে এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগ কার্যকর থাকছে না এবং ড. নাসিমুল গনি নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের সর্বোচ্চ পদগুলোর একটি। সরকারের নীতিনির্ধারণ, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে এ পদে পরিবর্তন প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au