সর্বশেষ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদপ, নেপথ্যে যেই শর্ত

  • 2:25 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বড়সড় স্বস্তি পেলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। তিহার জেলে ১০ দিন বন্দি থাকার পর সোমবার দিল্লি হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ৫৪ বছর বয়সী এই অভিনেতা সোমবার অভিযোগকারী সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা দেওয়ার পরই আদালত এই নির্দেশ দেয়।

২০১২ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র অর্থায়নের জন্য ‘মুরলী প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ছবিটির ব্যবসায়িক ব্যর্থতার কারণে সেই ঋণ সুদ-আসলে বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকায়। পাওনা মেটাতে রাজপাল যে চেকগুলো দিয়েছিলেন, সেগুলি ব্যাংকে প্রত্যাখ্যাত হওয়ায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

এ ঘটনায় নিম্ন আদালত রাজপালকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড দেয়। ২০১৯ সালে সেশন কোর্টও সেই সাজা বহাল রাখে। ২০২৪ সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তার সাজার ওপর স্থগিতাদেশ দেয় এই শর্তে যে, তাকে আপসের মাধ্যমে বকেয়া মেটানোর চেষ্টা করতে হবে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় আদালত ক্ষোভ প্রকাশ করে এবং রাজপালকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ৫ ফেব্রুয়ারি তিনি তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন।

সোমবার শুনানির সময় বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, আমরা আপনার সাজা পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত করছি এবং অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করছি।

তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে আদালত:

১. রাজপালকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।
২. আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না।
৩. আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন তাকে সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে।

অভিনেতার এই বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের তাবড় তারকারা। সালমান খান, অজয় দেবগন, সোনু সুদ এবং মিকা সিংয়ের মতো ব্যক্তিত্বরা তাকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে। রাজপালের স্ত্রী রাধা যাদব এই কঠিন সময়ে তাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজপাল যাদবকে আগামীতে বহুলপ্রতীক্ষিত হরর-কমেডি ‘ভূত বাংলা’ ছবিতে দেখা যাবে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম…

সংসদে ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা

মেলবোর্ন, ২৮ এপ্রিল- জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের…

দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ…

২৪ ঘণ্টায় আরও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৮ এপ্রিল- দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন…

গুরুতর শ্রমিক সংকটের মধ্যেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ৫০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার গুরুতর শ্রমিক সংকট থাকা সত্ত্বেও আঞ্চলিক শহরগুলোতে সরকারি কর্মীদের জন্য ৫০০টির বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। কুক সরকারের ২০২৬–২৭…

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে গেলো রাশিয়ান নৌযান

মেলবোর্ন, ২৮ এপ্রিল- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল নৌযান ‘নর্ড’। ঘটনাটি নতুন করে আন্তর্জাতিক নজর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au