সর্বশেষ

নারী দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

  • 4:36 pm - February 17, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
সংগৃহীত ছবি

মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি-আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রায়ান সিদ্দিকী।

সাধারণত ২৩ সদস্যের স্কোয়াডের নিয়ম থাকলেও, এশিয়ান ফুটবল কনফেডারেশন ২৬ জন ফুটবলার অন্তর্ভুক্ত করার বিশেষ সুযোগ দেওয়ায় দল বড় করেছেন কোচ বাটলার। তবে এই স্কোয়াডেও জায়গা হয়নি অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের, যা ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সুইডেনপ্রবাসী আনিকা এর আগে নিজ খরচে ঢাকায় এসে চার দিনের ট্রায়াল দিয়ে ফিরে গিয়েছিলেন। দলের অস্ট্রেলিয়ান ফিটনেস কোচ লর্ডের ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতেই তাকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুইডেন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি টিম হোটেলে উঠেছেন তিনি।

আগেরবার নিজের খরচে এলেও এবার ফেডারেশনের ব্যবস্থাপনাতেই তাকে আনা হয়েছে।

কোচ পিটার বাটলার তাকে সরাসরি অনুশীলনে না দেখলেও ফিটনেস কোচের প্রতিবেদনের ওপর আস্থা রেখেই এশিয়ান কাপের দলে সুযোগ দিয়েছেন।
এশিয়ান কাপ মিশনে বাংলাদেশ দল আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে অস্ট্রেলিয়ায় আসার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। থাইল্যান্ডে যাত্রাবিরতির পর ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনিতে পৌঁছাবে। সেখানে ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে বাংলাদেশ।

মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি হিসেবে ২৫ ফেব্রুয়ারি সিডনির ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে এএফসির নির্ধারিত হোটেলে উঠবে পুরো দল।

এবারের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে। ১২ দলের এই টুর্নামেন্টের জন্য ৯টি অনুশীলন ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ সিডনিতে অনুষ্ঠিত হবে।

২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত জুবিলি স্টেডিয়াম, মার্কোনি স্টেডিয়াম ও ওয়ান্ডারার্স ফুটবল পার্কে অনুশীলনের সুযোগ পাবে দলটি।

৬ মার্চ দ্বিতীয় ম্যাচ খেলার পরদিন পার্থের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

রামিসা হত্যা মামলার রায় আজ

মেলবোর্ন, ৭ জুন- রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au