খেলা

টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক

  • 7:10 pm - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ১৭ ফেব্রয়ারি- অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া বিএনপি সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক।

টেকনোক্র্যাট কোটায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে বলে তার বিশ্বস্ত সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে। আজ বঙ্গভবনে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া ক্ষেত্রকে পেশা ও জীবিকা হিসেবে প্রতিষ্ঠিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, তার প্রতিফলন হিসেবেই একজন পেশাদার ক্রীড়াবিদকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

আমিনুল হক কেবল একজন তারকা ফুটবলারই নন, তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক হিসেবেও পরিচিত। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম এই কাণ্ডারি এবার দেশের ক্রীড়া প্রশাসন ঢেলে সাজানোর দায়িত্ব পাচ্ছেন।

ঢাকা-১৬ আসন থেকে নির্বাচনে অংশ নিলেও আমিনুল হক জয়ী হতে পারেননি।

তবে গত দেড় দশক ধরে রাজপথে দলের প্রতি তার অবিচল নিবেদন এবং রাজপথের লড়াইয়ে তার সক্রিয় ভূমিকার কথা বিবেচনা করে তাকে মন্ত্রিসভায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাঠের বাস্তব সমস্যাগুলো বুঝে ক্রীড়াঙ্গনে সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতেই তাকে এই মন্ত্রণালয়ের জন্য যোগ্য মনে করা হচ্ছে।

বিএনপির ইশতেহারে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল থেকে খেলোয়াড় অন্বেষণের যে মহাপরিকল্পনা রয়েছে, আমিনুল হকের নেতৃত্বে তা নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে নির্বাচনী প্রচারণার সময় আমিনুল হক জানিয়েছিলেন, তার দল ক্ষমতায় এলে ক্রীড়া অবকাঠামোর চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হবে খোদ ক্রীড়াবিদদের ওপর।

সূত্র জানিয়েছে, আজ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন আমিনুল হক। আমিনুল হকের এই নিয়োগকে দেশের ক্রীড়াঙ্গনের মানুষ ইতিবাচকভাবে দেখছেন।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au