বাংলাদেশ

১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • 12:45 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- দীর্ঘ প্রায় ১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে অফিস উদ্বোধনের একটি ব্যানার টানানো হয়। হঠাৎ এ কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে মালামাল নামানো হচ্ছিল। সে সময় আনুমানিক ১৭ থেকে ১৮ বছর বয়সী দুই যুবক সেখানে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তারা কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ভ্যানচালক ইসমাইল হোসেন বলেন, তিনি মালামাল তুলছিলেন, এমন সময় দুই যুবক এসে কোনো কথা না বলেই পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর কাজ শেষ করে চলে যান। তাদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

টানানো ব্যানারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নাম উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগ বা যুবলীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে কার্যালয়টিতে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে কার্যালয়টি প্রায় বন্ধ অবস্থায় ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানানোয় কৌতূহল ও নানা জল্পনা তৈরি হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এবং কী উদ্দেশ্যে এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন সমন্বয়কেরা

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পর তাঁর স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে…

মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, লাশ ফেলে রাখা হয় ডোবায়

ওটিএন বাংলা রিপোর্ট : শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী…

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হলেও এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি জাহাজের মালিকপক্ষ রুট…

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ…

‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’

ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা ঠেকানোর কথা বলে সড়কে টহল দিচ্ছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল…

বিতর্কিত কার্টুনে রাজনৈতিক বার্তা ছড়াচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ান নেশন পার্টি

অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টির অনলাইন কার্টুন সিরিজ ‘প্লিজ এক্সপ্লেইন’ ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। রাজনৈতিক নেতা, অভিবাসী, নারী, আদিবাসী জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au