সর্বশেষ

টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল নেপাল

  • 5:47 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ফেব্রুয়ারি-দুই দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। যদিও নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মতো দলকে ভড়কে দিয়ে নজর কাড়ে নেপাল। তবে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো নেপাল। ১২ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এবার স্কটিশদের হারালো তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় স্কটিশরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। জর্জ মুন্সি ও মাইকেল জোন্সের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় স্কটিশরা। দশম ওভারের শেষ বলে ২৯ বলে ২৭ রান করা জর্জ মুন্সি আউট হলে ভাঙে তাদের ৮০ রানের জুটি।

এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মাইকেল জোন্স। দলীয় ১৩২ রানের মাথায় সোমপাল কামির বলে বোল্ড আউট হয়ে ফেরেন ৪৫ বলে ৭১ রান করা জোন্স।এরপরই ধস নামে স্কটল্যান্ডের ব্যাটিং অর্ডারে।

এরপর আর ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। একে একে সাজঘরে ফিরেছেন রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রস, টম ব্রুস ও মাইকেল লিস্ক। রিচি বেরিংটন ছাড়া এদের মধ্যে আর কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। মার্ক ওয়াট অপরাজিত ছিলেন ৪ বলে ১০ রানে। নেপালের হয়ে সোমপাল কামি ৩টি ও নন্দন যাদব নিয়েছেন ২টি উইকেট।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় নেপালও। কুশল ভুর্টেল ও আসিফ শেখের উদ্বোধনী জুটি থেকে আসে ৭৪ রান। ৩৫ বলে ৪৩ রান করে ভুর্টেল আউট হলে ভাঙে এই জুটি। এরপর আসিফ শেখ ও রোহিত পাউডেল ফিরেছেন দ্রুতই।

চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন গুলশান ঝা ও দীপেন্দ্র সিং আইরে। দুজনে মিলে ৩৬ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে এনে দেন এবারের আসরের প্রথম জয়। দীপেন্দ্র সিং ২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। আরেক প্রান্তে ১৭ বলে ২৪ রানে অপরাজিত থাকেন গুলশান ঝা। স্কটল্যান্ডের হয়ে ৩টি উইকেটই শিকার করেন মাইকেল লিস্ক।

এই শাখার আরও খবর

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং…

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

রামিসা হত্যা মামলার রায় আজ

মেলবোর্ন, ৭ জুন- রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au