সর্বশেষ

মাতৃত্ব-ব্যস্ততায়ও পড়াশোনায় আগ্রহী আলিয়া

  • 4:51 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের মাতৃত্ব নিয়েও যথেষ্ট সচেতন। ২০২২ সালের নভেম্বরে তার প্রথম সন্তান রাহার জন্ম হয়। এরপর থেকেই রুপালি পর্দায় ব্যস্ততা কমিয়ে দেন তিনি। মেয়ে ও সংসার নিয়েই সময় কাটাতে থাকেন।

মা হওয়ার পর থেকে জীবনের নানা সময়ের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। এবার মাতৃত্ব নিয়ে পড়াশোনায় তার গভীর আগ্রহের কথা প্রকাশ করলেন আলিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া শেয়ার করেন তিনি বর্তমানে ‘দ্য প্যারেন্টস তাও তে চিং: অ্যানশিয়েন্ট অ্যাডভাইস ফর মডার্ন প্যারেন্টস’ বইটি পড়ছেন। এটি লিখেছেন উইলিয়াম মার্টিন। বইটি প্রাচীন চীনা দার্শনিক গ্রন্থ তাও তে চিং–এর আধুনিক পুনর্ব্যাখ্যা, যেখানে সমসাময়িক বাবা–মায়েদের জন্য প্রাচীন জ্ঞান থেকে দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

বইটির ছবি পোস্ট করে আলিয়া শুধু লিখেছেন, ‘আসক্ত’।

আলিয়া ২০২২ সালের এপ্রিলে অভিনেতা রণবীর কাপুরকে–কে বিয়ে করেন। একই বছরের নভেম্বরে তাদের কন্যা রাহার জন্ম হয়। মাতৃত্বের অভিজ্ঞতার মধ্যেই তিনি এখন অভিভাবকত্ব বিষয়ক বইয়ে আগ্রহী হয়ে উঠেছেন বলে মনে করছেন ভক্তরা।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। তাকে পরবর্তীতে দেখা যাবে স্পাই থ্রিলার ছবি ‘আলফা’–তে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শর্বরী, ববি দেওল ও অনিল কাপুর।  প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভিএফএক্সের কাজ সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় ছবিটি ২০২৬ সালের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি এ প্রযোজনা প্রতিষ্ঠানটির স্পাই ইউনিভার্সের অংশ।

এদিকে আলিয়া বর্তমানে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং করছেন। ১৯৬০–এর দশকের যুদ্ধপ্রেক্ষাপটে নির্মিত এই এপিক রোমান্টিক ড্রামায় আরও রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au