সর্বশেষ

বাবা সুনীল মালহোত্রাকে চিরতরে হারালেন সিদ্ধার্থ

  • 10:06 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার প্রয়াণের এই খবর সিদ্ধার্থ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় শেয়ার করেন।

এ ঘটনায় অভিনেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবার সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।’

এদিকে শ্বশুরের প্রয়াণে তাকে নিয়ে সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আদভানিও আবেগঘন স্মৃতিচারণা করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্বশুর সুনীল মালহোত্রাকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে।

তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে কিছুই চাওনি।

তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা— এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।’

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au