সংসদে ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা
মেলবোর্ন, ২৮ এপ্রিল- জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের…
মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ভারতের বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে (৬০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিনেত্রীর পরিবার থেকে খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
প্রবীণা দেশপাণ্ডে একাধারে হিন্দি ও মারাঠি সিনেমা, টেলিভিশন, থিয়েটার এবং ওটিটি প্ল্যাটফর্মে টানা ৬ দশক ধরে কাজ করেছেন।
সালমান খানের সাথে ‘রেডি’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বেশি পরিচিতি পান। এ ছাড়াও তিনি ‘এক ভিলেন’, ‘পরমাণু’ এবং ‘জালেবি’র মতো সিনেমায় অভিনয় করেছেন।
‘ঘর এক মন্দির’, ‘কুমকুম’, ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো টিভি সিরিয়ালে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। তাকে শেষবার দেখা গেছে ইমরান হাশমি অভিনীত নেটফ্লিক্স সিরিজ ‘তাসকারি’তে।
প্রবীণা দেশপাণ্ডের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সংগঠন ‘সিআইএনটিএএ’ ও তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au