অস্ট্রেলিয়া

জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বেকারত্ব ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত

অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে মিলল না তথ্য

  • 3:50 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- ২০২৬ সালের শুরুতে প্রকাশিত কর্মসংস্থান পরিসংখ্যান অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে মেলেনি। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশেই স্থির রয়েছে, যদিও বিশ্লেষকেরা হার বেড়ে ৪ দশমিক ২ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করেছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত Australian Bureau of Statistics-এর তথ্য অনুযায়ী, মৌসুমি সমন্বয় করা হিসাবে জানুয়ারিতে বেকারত্বের হার অপরিবর্তিত থাকে। শ্রমশক্তিতে অংশগ্রহণের হারও ৬৬ দশমিক ৭ শতাংশে স্থির রয়েছে।

এ সময়ে মোট কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮০০ জনে। জানুয়ারিতে শ্রমবাজারে নতুন করে ১৭ হাজার ৮০০টি চাকরি যুক্ত হয়েছে।

তবে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাত সামান্য কমেছে। ডিসেম্বরের ৬৪ শতাংশ থেকে তা জানুয়ারিতে ৬৩ দশমিক ৯ শতাংশে নেমে আসে। একই সঙ্গে আংশিক বেকারত্বের হার, অর্থাৎ যারা প্রত্যাশিত সময়ের চেয়ে কম সময় কাজ পান, তা ০ দশমিক ২ শতাংশ পয়েন্ট বেড়ে ৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au