সর্বশেষ

জেল থেকে বেরিয়েই মিমির বিরুদ্ধে মামলা তনয় শাস্ত্রীর

  • 6:37 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- গত মাসে বনগাঁয় একটি মাচা অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনায় পুলিশি তদন্তের পর অভিযুক্ত আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। এবার জেল থেকে ছাড়া পেয়ে মিমির বিরুদ্ধেই আইনি লড়াই শুরু করলেন শাস্ত্রী। যদিও টালি অভিনেত্রী অন্যায়ের সঙ্গে কোনো আপস করেন না বলে হুংকার ছেড়েছিলেন। সেই বনগাঁকাণ্ডে এবার নয়া মোড়।

জামিন-অযোগ্য ধারায় মামলা হওয়ায় তনয়কে এক সপ্তাহের বেশি সময় জেল হেফাজতে থাকতে হয়েছিল। মজার বিষয় হলো— মিমির জন্মদিনের দিনই জামিন পান তনয় শাস্ত্রী। জেল থেকে বেরিয়েই তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন— ‘এর শেষ দেখে ছাড়ব।’ সেই কথামতোই এবার ২০ লাখ টাকার মানহানি মামলা ঠুকলেন তিনি।

তনয় শাস্ত্রীর দাবি, মিমি চক্রবর্তী তাকে অকারণে অপমান করেছেন এবং জনসমক্ষে তার সম্মানহানি করেছেন। এই মর্মে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই সঙ্গে তাকে অকারণে হেনস্তা করা এবং জেলে পাঠানোর জন্য ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। গত মাসের শেষে বনগাঁয়ের ওই অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকাও ফেরত চেয়েছেন তিনি। কারণ মিমির আসার কথা ছিল ৯টায়, দুই ঘণ্টারও বেশি সময় পর পৌঁছান অভিনেত্রী।

এদিকে মিমি চক্রবর্তীর অভিযোগ ছিল, তনয় তাকে মাঝপথে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন এবং অসভ্য আচরণ করেছিলেন। অন্যদিকে তনয়ের দাবি ছিল— মিমি নির্দিষ্ট সময়ে আসেননি। তিনি যখন স্টেজে ওঠেন, তখন প্রায় রাত ১২টা, যার ফলে পুলিশি নিয়মানুযায়ী অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজক।

এই আইনি নোটিশ এবং মামলা প্রসঙ্গে মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au