মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন
সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…
মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- রমজান মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে সিলেটসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। একই তথ্য নিশ্চিত করেছে ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’। তাদের হিসাবে, উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। তিনি বলেন, ভূমিকম্পটির গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে।
এর আগে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery জানায়, সেটিও ছিল অগভীর ভূমিকম্প; যার গভীরতা ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে।
সাম্প্রতিক এই দুই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও বিশেষজ্ঞরা বলছেন, অগভীর কম্পন হলে কম মাত্রার ভূমিকম্পও অনেক সময় বেশি অনুভূত হয়। ফলে সতর্কতা ও প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au